ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী ‘হারি বৈসুক’ উৎসব পালিত

admin
এপ্রিল ১৩, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলায় উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে পুরো জনপদ। পাহাড়ের আনাচে-কানাচে বইছে বৈসুর আনন্দধারা। ত্রিপুরা, চাকমা ও মারমা—প্রতিটি সম্প্রদায় নিজ নিজ ঐতিহ্যবাহী উৎসব উদযাপনে ব্যস্ত সময় পার করছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ এপ্রিল ২০২৬) খাগড়াছড়ির দীঘিনালায় ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী ‘হারি বৈসুক’ উৎসবের সূচনা হয়েছে। ভোরের আলো ফুটতেই নানা বয়সের শিশু, কিশোর, যুবক-যুবতীরা হাতে রঙিন ফুল নিয়ে ছুটে আসে মাইনি নদীর তীরে।
নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তারা বিদায় জানায় অতীতের সব দুঃখ-কষ্টকে এবং বরণ করে নেয় নতুন দিনের সম্ভাবনা ও আনন্দকে। এ সময় নদীর পাড়ে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য, যা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
ফুল ভাসানোর পর ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন নিজস্ব সংস্কৃতির আলোকে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে। উৎসবকে ঘিরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক আনন্দ ও উৎসাহ।
ত্রিপুরা সম্প্রদায়ের প্রবীণদের মতে, ‘হারি বৈসু’ শুধু একটি উৎসব নয়, এটি তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। যুগ যুগ ধরে এ উৎসব পালন করে আসছে তারা, যা তাদের সামাজিক বন্ধন ও সাংস্কৃতিক ঐক্যকে আরও সুদৃঢ় করে তুলছে।