ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো বাংলা নববর্ষ

admin
এপ্রিল ১৫, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ

বাঙালির ঐতিহ্য পান্তাভাত খাওয়া, বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ সাল।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শুরুতেই একটি বৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদের সামনে হতে বের হয়ে বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষীণ শেষে শিশু পার্কে গিয়ে শেষ হয়ে, অফিসার্স ক্লাবে কাঁচা মরিচ, পেঁয়াজ, আলুভর্তা ও ভাজামাছ দিয়ে পান্তা ভাত খাওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, স্বাস্থ্য ও পরিবার কল্পানা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীরা, সুধীজনেরা ও শিল্পিবৃন্দ উপস্থিত ছিলেন।