নুরুল আবছার নূরী
১৪ এপ্রিলরবিবার সকাল ৯টায় ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজিত ১ বৈশাখ বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভা যাত্রা, দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালী বেরহয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বি,এন,পির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল আজম, পৌরসভা বি,এন,পির আহবায়ক সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, বি এন পির নেতা এডঃ আবছার উদ্দিন হেলাল, মাধ্যমি শিক্ষা কর্মকর্তা ডক্টর মুহাম্মদ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল আলম , প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল মোমিন, ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতি — ডি জি এম আবুল বশর মোহাম্মদ শামসু উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দীন , উপজেল শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হাসানুল কবির, সমাজসেবা কর্মকর্তা এম,এ,শহীদ ভূঞা,বি আর ডি বি কর্মকর্তা আলী নুর মিয়াজি, মাস্টার মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী, মাস্টার পল্লবী খাস্তগীর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ বোরহান উদ্দিন, মাস্টার রনজিত ভট্টাচার্য, মাস্টার তাপস কান্তি চক্রবর্তী, মাস্টার মুহাম্মদ দেলোয়ার গৌতম সেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী। মেলায় নাগরদোলা বিভিন্ন স্টোল পরিদর্শন করেন অতিথি বৃন্দগন। বক্তারা বলেন অতিতের সমস্ত গ্লানি ভুলে গিয়ে নতুনকে বরণ করে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে হবে। কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের কবিতার চরন এসো হে বৈশাখ এসো এসো এই গানটির সুরে সুরে মুচ্চান্ন হয়ে উঠে সারা উপজেলা পরিষদের মাঠ।

