ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি পাচঁপুকুরিয়া এলাকায় জুয়ার আসর গুঁড়িয়ে দিল পুলিশ

admin
এপ্রিল ১৫, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি সুন্দরপুর ও নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড নাছির মোহাম্মদ তালুকদার ঘাট এলাকায় প্রতিদিন জুয়ার আসর বসতো।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদী-এর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ জুয়ার আসরে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে জুয়ার আসরটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হলেও কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, হালদা নদীর তীরবর্তী নাছির মোহাম্মদ ঘাটের পশ্চিম পাশে নির্জন স্থানে পলিথিন ও বাঁশ দিয়ে অস্থায়ী শেড তৈরি করে একটি চক্র নিয়মিত জুয়ার আসর বসাত। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৩ মার্চ (সোমবার) দুপুরে ফটিকছড়ি থানা ও ভূজপুর থানা পুলিশের একটি বিশেষ দল যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে জুয়াড়িদের আস্তানাটি আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। এর আগে রমজান মাসে ও একবার অভিযান পরিচালনা করা হয়েছিল। এদের বড় একটি সিন্ডিকেট রয়েছে। এরা ধরাছোঁয়ার বাইরে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম জানান, “হালদার পাড়ে কোনো অপরাধী সহ্য করা হবে না। এই জুয়ার আসরের কারণে এলাকার যুবসমাজ বিপথে যাচ্ছিল এবং চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছিল। জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, হালদা নদীর তীরে নিয়মিত পুলিশি টহল জোরদার করা হলে ভবিষ্যতে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হবে