ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

“আমরা বিজ্ঞান মেলা দেখি, কিন্তু বিজ্ঞানকে গভীরভাবে বোঝার চেষ্টা করি না” — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

admin
এপ্রিল ১৬, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
১৫ এপ্রিল ২০২৬, বুধবার দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে ৪৭তম বিজ্ঞান মেলা, দশম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা বিজ্ঞান মেলা দেখি, কিন্তু বিজ্ঞানকে গভীরভাবে বোঝার চেষ্টা করি না। অথচ এসব মেলার ক্ষুদে বিজ্ঞানীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা গেলে তারা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রতন কুমার রায়।
এতে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।