ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দির বহরপুরে উম্মোচন সাংস্কৃতিক সংসদের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

admin
এপ্রিল ১৬, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী:

বাঙালির চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ কে স্বাগত জানানো হয়েছে।

উপজেলা বহরপুর ইউনিয়নের বহরপুর উম্মোচন সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসবমুখর কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যা এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।

দিনের সূচনা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বহরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজার এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে নানা রঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ ও গ্রামীণ সংস্কৃতির প্রতীক বহন করেন। ঢাক-ঢোলের তালে তালে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবের রঙে রঙিন ও প্রাণচঞ্চল।

বাঙালির প্রাণের উৎসব ১লা বৈশাখ উপলক্ষে
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে উম্মোচন সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উম্মোচন সাংস্কৃতিক সংসদ এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১লা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা, বৈশাখী গান, নৃত্য ও বৈশাখী পান্তা উৎসবের আয়োজন করে।

উপজেলার বহরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৈশাখী সংগীত, নৃত্য, যেমন খুশি তেমন সাঁজ ও আলোচনা সভাটি অনুষ্টিত হয়।
বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুবেল মাহমুদ সুমন এর সঞ্চালনায় আলোচনা সভা ও পান্তা উৎসবটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মমতাজ আক্তার তানিয়া, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেজা, বহরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিশ্বাস, আবুল কালাম, শামীম আহমেদ, রেজাউল মন্ডল, আহাদ শেখ, সাদ্দাম হোসেন প্রমুখ ।

এসময় বহরপুর উচ্চ বিদ্যালয়, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অক্সফোর্ড আইডিয়াল স্কুল এন্ড ক্যাডেট একাডেমি, ক্যামব্রিয়ান আইডিয়াল স্কুল এন্ড ক্যাডেট একাডেমি, অংকুর নার্সারী স্কুল শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শিক্ষা সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাংলা নববর্ষ নিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। এ সময় তারা নতুন বছরকে স্বাগত জানিয়ে দেশের ঐক্য, সম্প্রতি, শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা শেষে পান্তা উৎসবে মেতে উঠেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয় এবং উপস্থিত নেতাকর্মীরা একে অপরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।