নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বাজারে ও ঝংকার মোড় এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
১৫ এপ্রিল বুধবার বিকেল পাঁচটায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জনস্বার্থে অত্যাবশ্যকীয় পণ্যের অবৈধ মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ #এবং ভোজ্য তেল মজুদের মতো বিভিন্ন অনিয়ম #প্রতিরোধে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম নেতৃত্বে ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বাজার ও ঝংকার মোড় এলাকায় #সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’র ৫১ ধারা অনুযায়ী দুইটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় পাওয়া গেলে তৎক্ষনাৎ ১টি প্রতিষ্ঠানকে
২০ হাজার টাকা,অপর ১টি প্রতিষ্ঠানকে
৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ ধ্বংস করা হয়।
এছাড়াও, অন্যান্য দোকানসমূহকে অবৈধভাবে পণ্য মজুত না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান

