ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণপুর ডিএস কামিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও এমপির ৩ লক্ষ টাকা অনুদান

admin
এপ্রিল ১৮, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবু কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ​ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিএস কামিল মাদরাসায় ২০২৬ সালের এসএসসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আয়োজিত দোয়া ও বিদায় মাহফিল আজ শনিবার সকালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

​মাদরাসার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুযোগ্য প্রিন্সিপাল মাওলানা মুফতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার চার গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট জননেতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।

​প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মান্নান পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।” মাদরাসার শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নে সন্তোষ প্রকাশ করে তিনি তাৎক্ষণিকভাবে মাদরাসার উন্নয়নের জন্য নগদ ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অনুদান প্রদান করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের পরীক্ষা ও জীবনের সার্বিক সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মাদরাসার শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্যগণ, অভিভাবক এবং শিক্ষার্থীরা এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।