নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৭ এপ্রিল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নাজিরহাট পৌরসভা ৩ নং ওয়ার্ড টেকের দোকান গ্রামের বখতেয়ার তালুকদার বাড়ীর মো: ছালেহ আহমদ তার ভাই মোঃ এনাম ও আবুল কাশেমের ৩টি বসত ঘর আগুনে পুড়ে চাই হয়েছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন আমার খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে পৌছার আগেই ঘর ৩টি পুড়ে চাই হয়ে যায়। স্হায়ী বাসিন্দা মোঃ ইয়াকুব আলী বাদশা বলেন পরিবার ৩টি হতদরিদ্র ও অসহায়। স্হানীয় সূত্রে জানা যায় রান্না ঘরের চুলার আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

