মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ী জেলায় শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক আফরোজা পারভীন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস.এম মাসুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সিভিল সার্জন অফিসের এম ও সি এস ডা. সোহেল শেখ, জেলা শিক্ষক সমিতির সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নসর মোঃ কলিমুদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ কামাল হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. এস এম মাসুদ বলেন, ২০ এপ্রিল থেকে রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হল। আগামী ১০ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে।
রাজবাড়ী জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ২৩ হাজার ৮৭১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। ৫ উপজেলার ৪টি ও রাজবাড়ী পৌরসভার ১টি স্থায়ী ক্যাম্পের মাধ্যমে ১১১৭টি অস্থায়ী কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলমান থাকবে।

