মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ॥
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়া একটি কাতল মাছ ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়েছে। মাছটির ওজন ছিলো ২৯ কেজি ৬শ গ্রাম।
সোমবার (২০ এপ্রিল) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে জমির হলদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানায়, ভোরে দৌলতদিয়ার রেজাউল মোল্লার মৎস আড়তে মাছটি নিয়ে আসে জেলে জমির হলদার। সেখান থেকে মাছটি নিলামে ২ হাজার ২৫০ টাকা কেজি দরে ৬৬ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী চাঁন্দু মোল্লা ।
স্থানীয় মাছ ব্যবসায়ী চাঁন্দু মোল্লা বলেন, মোবাইল ফোনে যোগাযোগ করে এক প্রবাসীর কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়। মাছটি এক নজর দেখতে ভীড় করে উৎসুক জনতা।

