ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে কিশোরী অপহরণের চেষ্টা: হামলা,স্বর্ণালংকার ছিনতাই, আতঙ্কে পরিবার

admin
এপ্রিল ২৩, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক,জেলা প্রতিনিধি, রাজবাড়ী:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক কিশোরীকে অপহরণের চেষ্টা, মারধর এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার জামালপুর ইউনিয়নের সর্ববেতেঙ্গা গ্রামের মোঃ আলাউদ্দিন শেখের ছেলে মোঃ সাকিল শেখ (২৫), মোঃ মনোয়ার শেখ (৪০), মোঃ রাসেল শেখ (২৮), মোঃ আনোয়ার শেখ, আলাউদ্দিন শেখের স্ত্রী মোছাঃ আমিনা বেগম (৬০), মনোয়ার শেখের স্ত্রী মোছাঃ রিয়া বেগম (২৭) ও মোঃ আলাউদ্দিন শেখ (৭০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জামালপুর ইউনিয়নের সর্ববেতেঙ্গা গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী সাগর হোসেন ওরফে ফারক মোল্লরা স্ত্রী হোসনেয়ারা আক্তার দীর্ঘদিন ধরে স্বামী প্রবাসে থাকায় অকারণেই কিছু প্রতিবেশীর সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। ওই বিরোধের জের ধরেই তাদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, গত বছরের ৮ সেপ্টেম্বর ফরিদপুরের কোতোয়ালী থানার অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর এলাকা থেকে ১৩ বছর বয়সী স্কুলছাত্রী হ্যাপি খাতুনকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে এবং প্রধান অভিযুক্তকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। অভিযুক্ত পরে জামিনে মুক্ত হয়ে পুনরায় পরিবারটিকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকে।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত ২১ এপ্রিল দুপুরে অভিযোগকারীর বাড়ির সামনে কাপড় শুকাতে গেলে মোঃ সাকিল শেখ হ্যাপি খাতুন ও তার এক সহপাঠীকে পুনরায় অপহরণের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী মা-মেয়ে ও তাদের স্বজনদের মারধর করে অভিযুক্ত ব্যাক্তিগণ।

এসময় ভিকটিম কিশোরীর গলায় থাকা আনুষ্ঠানিক প্রায় ১ ভরি ২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় অভিযুক্ত ব্যাক্তি ও তার সাথে থাকা দোসররা।

ঘটনার সময় ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের থানায় নিয়ে যায়। পরে তারা বালিয়াকান্দি থানায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী অনেকেই।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।