ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নতুন জেলা পুলিশ সুপারের যোগদান গার্ড অফ অনার প্রদান

admin
এপ্রিল ২৩, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:

খুলনা জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মো:তাজুল ইসলাম।
বুধবার (২২ এপ্রিল) তিনি খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নতুন পুলিশ সুপারকে স্বাগত জানাতে কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় সংক্ষিপ্ত অভ্যর্থনা অনুষ্ঠান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
এছাড়াও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।