ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা

Link Copied!

মোঃ আমিরুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:

সারাদেশের ন্যায় রাজবাড়ীতে ওয়ালটন প্লাজা রাজবাড়ী শাখার আয়োজনে অসহায়, গরিব ও দুস্থ্য মানুষের সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরের চরনারায়নপুর সুইচগেট এলাকার ঈদগাহ মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় মেডিসিন, ডায়াবেটিকস, গ্যাস্ট্রোলিভার, বাত-ব্যাথা, হৃদরোগ, চর্ম ও শিশু রোগের অভিজ্ঞ চিকিৎসক ডা. মোঃ ইমদাদুল হক বিশ্বাস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। পরে রোগীর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়ালটন প্লাজা রাজবাড়ী শাখার ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম মনির, ডেপুটি ম্যানেজার অপু চন্দ্র শীল, সেলস এক্সিকিউটিব বিপ্লব ঘোষ, সোহাগ হোসেন প্রমুখ।