ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ জড়িত থাকায় স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
মে ২৬, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: 

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ নূরুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রবিবার (২৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার আহবায়ক আব্দুল মালেক খান এবং সদস্য সচিব তুহিনুর রহমান এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
রাত সাড়ে ১০ টায় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব তুহিনুর রহমান। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ নূরুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।