ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁ থানায় সদ্য যোগ দান কৃত ওসি ইসমাঈল ৩ মধ্যে বদলি

মোঃ আমির হোসেন,সোনারগাঁও প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমির হোসেন সোনারগাঁ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করা ৩ দিনের মধ্যেই পরিবর্তন হতে হলো সদ্য যোগ দান কৃত অফিসার ইনচার্জ ইসমাঈলকে। ক্ষমতার উৎস অপরিসীম কল্পনাশক্তি ব্যবহার করে একই জেলার রূপগঞ্জ থানা হতে নিজের ইচ্ছে মত গত (৭ জুলাই/২৫)সোমবার সন্ধ্যায় সোনারগাঁ যোগ দেন।

একটি সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার ৭ জুলাই ইসমাঈল হোসেনকে রূপগঞ্জ থানা থেকে সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেন।ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল মল্লিকে অবহিত না করে বদলি বানিজ্যের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমারের বিরুদ্ধে ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার বিভিন্ন সময় সমালোচনার পাত্র হিসেবে পরিনত হয়েছেন।জেলার প্রতিটি থানায় কর্মরত অফিসার ইনচার্জ ও কর্মকর্তাদের নিয়োগ বাণিজ্য অভিযোগ রয়েছে তবে ভয়ে মুখ খুলতে পারছেন কেউ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানাধীন মেঘনা শিল্পনগরী সেতুর টোল প্লাজার পাশে চেকপোস্ট বসিয়ে অবৈধ মাদক দ্রব্য পাচার কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করে পরে মাদক কারবারিদের নিকট বিক্রিয়ের অভিযোগ উঠেছে।

প্রভাব শালী অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন জুলাই /২০২৪ বৈষম্য ছাত্রর জন্য গণঅভ্যর্থনের পূর্বে আওয়ামিলীগ সরকারের আমল টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায়, গাজীপুরে টঙ্গী ও গাছা থানায়, রূপগঞ্জ থানায় বরিশাল থানায় কুমিল্লার বুড়িচং থানায় কর্মরত ছিলেন বলে জানা যায়। ঐ সমস্ত থানায় কর্মরত অবস্থান কালে নানাবিধি অনিয়ম ও দূর্নীতির পরিপ্রেক্ষিতে বার বার বদলি হতে হয়েছে । অভিযোগ রয়েছে বরিশাল থানায় কর্মরত থাকা অবস্থায় বিভাগীয় মামলায় অভিযুক্ত করায় প্রত্যাহার করা হয় ওসি ইসমাঈল হোসেনকে।

ওসি ইসমাঈল হোসেন গ্রামের বাড়ী নরসিংদী জেলার সিলমান্দী বলে জানা যায় তিনি নিজ এলাকায় ৫৬ বিঘা জমির রয়েছে। গাজীপুরে গাছা থানা এলাকায় ২০ বিঘা জমির ওপর গড়ে তুলেছে গরুর খামার এবং দুই ছেলেকে লেখা পড়া করান আমেরিকায় রেখে। গত বছর এক ছেলেকে জমকালো আয়োজন করে বিয়ে করিয়েছেন কোটি টাকা খরচ করে নিজে চলাফেরা করে ব্যক্তিগত দামি গাড়ি নিয়ে। উত্তরা ৪ নং সেক্টরে রয়েছে আলীশান ফ্ল্যাট

জুলাই, আগস্ট /২৫ সুম্মা আন্দোলনের পরে তিনি যোগ দান করেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় কর্মরত অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ৭ জুলাই /২৫ সোমবার সোনার গাঁ থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১০ জুলাই/ ২৫ (বৃহস্পতিবার) সোনারগাঁ থানা থেকে বদলি হয়ে ঢাকা রেঞ্জে রয়েছে বলে জানা যায়। চাকরির সুবাদে বিভিন্ন থানায় কর্মরত অবস্থায় অবৈধ ভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।