নুরুল আবছার নূরী
ভুজপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন বাবু বিপুল চন্দ্র দে।
গতকাল ৭ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে চারটায় সময় ভুজপুর থানায় এসে পৌছলে তাঁকে ফুল দিয়ে বরণ করেনেন সেকেন্ড অফিসার কর্মকর্তা (এসআই) মোঃ মোনাফ। ইতিপূর্বে তিনি কুমিল্লা মনোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা মনোহরগঞ্জ থানায় দায়িত্ব পালন করেন পরে সেখান থেকে বদল হয়ে ভুজপুর থানায় যোগদান করেছেন।তিনি ভুজপুর থানার ১৮ তম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন এবং সদ্য বিধায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুল হক এর স্হলাবিশক্ত হন।

