ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি উপজেলা নবাগত নির্বাচন কর্মকর্তা রকর চাকমা, বিদায় ত্রিপুরা

admin
আগস্ট ৩, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী,ফটিকছড়ি,চট্টগ্রাম:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন রকর চাকমা।
৩ আগস্ট রবিবার বিকেল তিনটায় ফটিকছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় নবাগত নির্বাচন কর্মকর্তা রকর চাকমাকে বরণ ও সাবেক কর্মকর্তা বাবু অরুণ উদয় ত্রিপুরার বিদায় উপলক্ষে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী, মোঃ এমরান, সুজন, মোঃ জসিম, মিজানুর রহমান, শাহজাহান প্রমুখ। বক্তরা নবাগত নির্বাচন কর্মকর্তা রকর চাকমাকে অভিনন্দন জানান তাকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেন। বিদায়ী কর্মকর্তা বাবু অরুণ উদয় ত্রিপুরার উত্তরোত্তর উন্নতি কামনা করেন। উল্লেখ্য যে নবাগত নির্বাচন কর্মকর্তা রকর চাকমা রাউজান উপজেলা থেকে বদলি করে ফটিকছড়ি উপজেলায় নতুন ভাবে দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি চট্টগ্রাম পাচঁলাইশ থানায় দায়িত্ব পালন করেন। তিনি ৩৪ তম বিসিএস ক্যাডার।