সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়া সান্তাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বগুড়ার সান্তাহার শহরের আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারের নিজস্ব কার্যালয়ে কর্মসূচি পালন করা হয় এক। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও কেক কাটা এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, এছাড়াও সাইবার দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মিরু হাসান বাপ্পি, সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি মুক্তা,বিএনপি নেতা সাবেক কাউন্সিলর শাকিল আহমেদ, মোস্তফা আলী মুকুল, আশুতোষ, শওকত হোসেন, শফিকুল ইসলাম, আত্তাব হোসেন চুট্টু, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার, সবুজ, হান্নান, মাসুদ রানা,হাসান, পিপ্লু মোহম্মদ আলী সহ প্রমুখ। দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।

