ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ডাকাতির অভিযোগে কিশোরগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার

admin
আগস্ট ৯, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার হন। এরপর ডাকাতি মামলায় তার নাম আসার পর দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিস্কৃত মাহফুজুর রহমান বীর পাকুন্দিয়ার মঞ্জু মিয়ার ছেলে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশক্রমে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের মাহফুজুর রহমানের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বলেন, সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমান গণপিটুনির শিকার হন এবং তাঁর বিরুদ্ধে একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। বিষয়টি বিএনপির হাই কমান্ডের নজরে আসার পরই তাঁকে বহিষ্কার করা হয়।