ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া থানা’র ওসি আরিফের বদলির খবর উড়ছে আকাশে-বাতাসে।স্বস্থি’র নি:শ্বাস জনমনে..

admin
আগস্ট ২৩, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিন উল্লাহ,চট্টগ্রাম:

কক্সবাজার আদালত প্রেরিত শোকজ নোটিশের স্বশরীরে জবাব দিয়েছিল ক্ষমা চেয়ে।কিন্তু উখিয়ার
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি লাটে তুলেছিলেন ওসি আরিফ।নানা বিষয়ে বিতর্কিত হয়েছেন বহু
আগেই।সর্বশেষ চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচী ঠেকাতে শিক্ষক নারী-পুরুষের উপর বর্বরোচিত হামলা চালান ওসি আরিফের নেতৃত্বে উখিয়া থানার পুলিশ।গ্রেফতার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখযোদ্ধা জিনিয়া শারমিন রিয়া সহ ২৮ শিক্ষক-প্রতিনিধি’কে।টান-টান উত্তজেনা,ধাওয়া পাল্টা ধাওয়া আর তীব্র প্রতিবাদের মুখে আটককৃতদের ছেড়ে দিতে বাধ্য হন।সেই ঘটনার রেশ কাটেনি।দাবি করছিলেন ওসি আরিফের শাস্তি এবং উখিয়া থানা থেকে প্রত্যাহারের।হয়েছে বিক্ষোভ আর সংবাদ সম্মেলন।অবশেষে বদলির খবর উড়ছে উখিয়ার আকাশে-বাতাসে।স্বস্থি ফিরেছে উখিয়ার জনমনে।