নুরুল আবছার নূরী,ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের বৃন্দাবন পাড়ার সন্তান প্রভাত সিকদার এএসআই (নিঃ) পদে পদোন্নতি লাভ করেছেন।
পদোন্নতির সূত্রে তিনি বান্দরবান থেকে ঢাকা রেঞ্জস্থ মুন্সিগঞ্জ জেলায় বদলি হয়েছেন।
তিনি মৃত পরিমল সিকদারের নাতি ও মৃত কাজল সিকদারের দ্বিতীয় পুত্র।
দায়িত্ব পালনে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করে প্রভাত সিকদার দৈনিক প্রভাত টাইমকে বলেন,
“এএসআই (নিঃ) পদে পদোন্নতি আমার জীবনের একটি বড় অর্জন। আমি বান্দরবান থেকে বদলি হয়ে মুন্সিগঞ্জ জেলায় নতুন দায়িত্ব পেয়েছি।
আমার প্রয়াত বাবা ,পরিবারবর্গ আপনাদের সবার অনুপ্রেরণাই আজকের এই অগ্রযাত্রার শক্তি। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করতে পারি আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি”।

