মোঃ তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:
খুলনা মহানগরীর ২০নং ওয়ার্ড মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ সেপ্টেম্বর,বিকেল ৪ টায় নগরীর শেখপাড়া আগারখান স্কুলে সোনাডাঙ্গা থানা মহিলা দলের আহবায়ক হাসনা হেনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন ও বক্তৃতা করেন মহানগর মহিলা দলের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী।
সোনাডাঙ্গা থানা মহিলা দলের যুগ্ম-আহবায়ক সুলতানা পারভীন রজনী-এর সঞ্চালনায় ও মহানগর মহিলা দলের সদস্য নাসরিন হক শ্রাবনীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর মহিলা দলের যুগ্ম-আহবায়ক এ্যাড. হালিমা আক্তার খানম, সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির ইকবাল বাপ্পি, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আবুল ওয়ারা,প্রমুখ

