ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতীয় টাইফেট ক্যম্পিন সম্পন্ন

admin
অক্টোবর ১৩, ২০২৫ ২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভা সদর নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১১ টায় জাতীয় টাইফেড টিকা কেন্দ্রে টিকা প্রদান করা হয়।

১২ অক্টোবর রবিবার সারা দেশের ন্যায় ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল ১১ টায় জাতীয় টাইফেড টিকা দান কেন্দ্রে টিকা প্রদান উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোঃ আবু নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত প্রতিষ্ঠাতাদের সন্তান সাংবাদিক মুরশেদ মুন্না, সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী, ছাত্র সমাজের প্রতিনিধি আকিব হাসান মাহী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জনের প্রতিনিধিগণ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃমানস চৌধুরী, ডাঃ কাউছার আকতার পপি, কনসালট্যান্ট ডঃ মোঃ মেহেদী হাসান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবদুস সাত্তার, মেডিক্যাল টেকনোলস্টিস ল্যাব ইপিআই সুলচন,স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীবৃন্দ ও সি,এইচ,সি,পি প্রতিনিধি মোঃ ফরহাদ উদ্দিন নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দু প্রমুখ।

প্রধান শিক্ষক মোঃ আবু নাসির উদ্দীন বলেন টাইফেড রোগটি হচ্ছে পানি বাহিত রোগ, শিশুরদের এই বেশি হয় এই রোগ হলে শিশুরা বেশি মারা যায়। এই টিকা নিয়ে কোনো প্রকার ভয় নেই। জনগণ কোনো প্রকার গুজবে কান না দিয়ে নিজের সন্তানের মৃত্যু ঝুঁকি থেকে সুরক্ষা করা আহবান জানাচ্ছি।
ফটিকছড়ি উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কমিনিউটি স্বাস্থ্য কেন্দ্রসহ মোট ৪৮০ টি কেন্দ্রে মোট ১লক্ষ,৪৯ হাজার ৪শত ১৪ জনকে এই টিকা দেওয়া হবে। তমধ্যে ১লক্ষ ৩হাজার স্কুল, মাদ্রাসা কে,জি স্কুল, নুরানি মাদ্রাসায় দেওয়া হবে। বাকি ৪৬হাজার ৪শত ১৪ জন শিশুকে গ্রামের বিভিন্ন টিকা কেন্দ্রে দেওয়া হবে। জম্ম নিবন্ধন সনদ ছাড়াও ইপিআর টিকার কার্ড দিয়ে ও টিকা দেওয়া যাবে।
আজ ১২ অক্টোবর রবিবার ফটিকছড়ি উপজেলা ৮ টি ইউনিয়নের ২৭ টি কেন্দ্রে এর কার্যক্রম চলছিল। ১)দৌলতপুর, ২)লেলাং,৩)রোসাংগিরী, ৪)নানুপুর, ৫)বক্তপুর, ৬)ধর্মপুর, ৭) জাফতনগর, ৮) সমিতির হাট ।
মধ্য দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ জনে নুরানি মাদ্রাসাসহ মোট ৩০০ জন এই টিকা প্রধান করা হয়।
এই টিকার কার্যক্রম আজ ১২ অক্টোবর রবিবার থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।