ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

admin
অক্টোবর ১৩, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজে ১৩ অক্টোবর ‘২৫ ইং সোমবার সকাল ৯.০০ টায় বাংলাদেশ সরকারের বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আবু হানিফ চৌধুরী (এমএসিপি)।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশন এর চীফ কো-অর্ডিনেটর এম. কামরুল হাসান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলী আজগর।
উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রবীণ শিক্ষক মোহাম্মদ আবু সাইদ চৌধুরী, সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও ইসমত আরা বেগম প্রমূখ।
ছাত্র ছাত্রীদের টিকাদান কর্মসূচী পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্যে সহকারী মোহাম্মদ শাহজাহান ভূইয়া।

উদ্বোধনী বক্তব্যে ডাঃ আবু হানিফ চৌধুরী বলেন, বাংলাদেশ সরকারের সার্বিক ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে অতি সহজে দেশের কয়েক কোটি শিশুকে টাইফয়েড টিকাদান করা সম্ভব হচ্ছে ।
কর্মসূচিকে সফল করতে অভিভাবকদের অধিক সচেতন হয়ে সরকারের চলমান টিকাদান কর্মসূচিকে সহযোগিতা করতে হবে । তাই এখনও যে শিশুরা টিকা দেয়নি তাদেরকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে টিকাদানে উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহবান জানান।
পাশাপাশি তিনি টিকাদান ক্যাম্পেইন আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য ফটিকছড়ি গ্রামার স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।