ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে স্ত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী

admin
অক্টোবর ১৫, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় মাহিমা খাতুন (২৪) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময় স্বামী আশিক মিয়ে (২৪) স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনিও দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের চরবাখরবার গ্রামে ঘটনাটি ঘটেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আশিক মিয়ে চরবাখরবার গ্রামের অলোক মিয়ের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার পর তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে রেফার করেন চিকিৎসক।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল কর্মকর্তা ডাক্তার শাহনাওয়াজ জানান, দুজনের অবস্থায় আশঙ্কাজনক। তাই তাদের রেফার্ড করা হয়েছে। যদিও তাদের শ্বাসনালী মোটামুটি ঠিক আছে। তারপরও শরীরের প্রায় ৫০ ভাগ করে গেছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, তবে এ ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।