ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন সাইফুল ইসলাম

admin
অক্টোবর ১৯, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ১৯ অক্টোবর ‘২৫ রবিবার যোগদান করেছেন।

ইতোপূর্বে তিনি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ফেনী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্ণাঢ্য কর্মজীবনে মোঃ সাইফুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি উপসচিব হিসেবে অর্থ বিভাগ এবং ইকোনোমিক এনালিস্ট হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে দায়িত্ব পালন করেছেন।
নবাগত জেলা প্রশাসক দায়িত্ব পালনে চট্টগ্রামের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।