নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়নের পাচঁপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে সকাল ১১ টায় জাতীয় টাইফেড টিকা কেন্দ্রে টিকা প্রদান করা হয়।
৩০ অক্টোবর বৃহস্পতিবার সারা দেশের ন্যায় ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়নের পাচঁপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল১১ টায় জাতীয় টাইফেড টিকা দান কেন্দ্রে #টিকা প্রদান উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয়ন বড়ূয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আলা উদ্দিন। সিনিয়র সহকারীর শিক্ষক বাবু সমির বরন চৌধুরী ,সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী,পরিবার কল্যাণ সহকারি পরিদর্শক মুন্নী ভট্টাচার্য সহকারী স্বাস্হ কর্মকর্তা নিলু আকতার, ৯নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ।
প্রধান অতিথি বলেন টাইফেড রোগটি হচ্ছে পানি বাহিত রোগ, শিশুরদের এই বেশি হয় এই রোগ হলে শিশুরা বেশি মারা যায়। এইটিকা নিয়ে কোনো প্রকার ভয় নেই। জনগণ কোনো প্রকার গুজবে কান না দিয়ে নিজের সন্তানের মৃত্যু ঝুঁকি থেকে সুরক্ষা করা আহবান জানাচ্ছি।
ফটিকছড়ি উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কমিনিউটি স্বাস্থ্য কেন্দ্রসহ মোট ৪৮০ টি কেন্দ্রে মোট ১লক্ষ,৪৯ হাজার ৪শত ১৪ জনকে এই টিকা দেওয়া হবে। তমধ্যে ১লক্ষ ৩হাজার স্কুল, মাদ্রাসা কে,জি স্কুল, নুরানি মাদ্রাসায় দেওয়া হবে। বাকি ৪৬হাজার ৪শত ১৪ জন শিশুকে গ্রামের বিভিন্ন টিকা কেন্দ্রে দেওয়া হবে। জম্ম নিবন্ধন সনদ ছাড়াও ইপিআর টিকার কার্ড দিয়ে ও টিকা দেওয়া যাবে।
সহকারী পরিকল্পনার পরিদর্শক মুন্নী ভট্টাচার্য বলেন সরকারেরন ঘোষণা অনুযায়ী আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের জাতীয় টাইফেড টিকা দান সম্পন্ন হয়েছে।
বাকী যারা বাদ পরেছে তাদেরকে আগমী ১ নভেম্বর থেকে বিভিন্ন টিকা দান কেন্দ্রে টিকা প্রদান শুরু হবে।

