ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নতুন ডিসি তৌফিকুর রহমান

admin
নভেম্বর ৯, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

খুলনার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে বগুড়ায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (৮ নভেম্বর ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছ। তৌফিকুর রহমান গত ৪ মাস ধরে খুলনায় দায়িত্বরত আছেন। গত ৩১ আগস্ট তাকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ১১ মাস কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পূর্বে অর্থ বিভাগের উপ সচিব ছিলেন ও তার পূর্বে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তৌফিকুর রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ঢাকা নটরডেম কলেজ থেকে ১৯৯৪ সালে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গ্র্যাজুয়েশন করেন (বিএসসি ইঞ্জিনিয়ার) ২০০২ সালে। ইংল্যান্ড থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেন ২০১৩ সালে।