ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ মিঠুর মৃতদেহ ৭০ ঘণ্টা পর উদ্ধার 

admin
নভেম্বর ১২, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:

খুলনার রূপসা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া শেখ মহিদুল হক মিঠু (৪০) এর মৃতদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
বুধবার ১২ নভেম্বর এর দুপুরে রূপসা রেলব্রিজ সংলগ্ন পাওয়ার প্লান্টের সামনে নদীর চর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিন্নাত আলী বিষয়টি প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। গত ৯ ( নভেম্বর)রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাট এলাকায় যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন মিঠু।
ঘটনার সময় তিনি খুলনা মহানগরীর সন্ধানী ক্লিনিকে এডমিন অফিসার হিসেবে কর্মরত ছিলেন,ক্লিনিক থেকে অফিস শেষে রূপসা উপজেলার আলিমপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার সময় গত (৯ নভেম্বর) রাত ১১টার সময় ট্রলার দুর্ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ হন।
পরবর্তীতে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও নৌবাহিনীর যৌথ তল্লাশিতে বুধবার দুপুরে নিখোঁজের ৭০ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।