ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে সেই বির্তকৃত শিক্ষা কর্মকর্তা আজিমুল কদর বদলী

admin
নভেম্বর ১৩, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ঘুষ ও দূর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আলোচনায় আসা বির্তকৃত ফটিকছড়ি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল কদর অবশেষে বদলী হয়েছেন নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলায়।

এর আগে তিনি সমালোচনার মুখে পড়ে সেচ্ছায় পদ ছাড়ার ঘোষণা দেন। তার এই সিদ্ধান্তের কিছুদিন পরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রাশাসন-(১)অফিস আদেশ ১১নভেম্বর মঙ্গলবার বদলির নির্দেশ জারি করা হয়।

সম্প্রতি তাকে ফটিকছড়ি উপজেলায় দায়িত্ব দেওয়া ফটিকছড়ি উপজেলা শিক্ষক সমাজে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি দেখা দেয়। শিক্ষকরা প্রকাশ্যে তার উপস্হিতে অফিসে কার্যক্রম বর্জনের হুশিয়ারী দেন। যা সমাজিক যোগাযোগে ছড়িয়ে পড়ে।

এই পেক্ষাপটে গত ২৬ অক্টোবর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজিমুল কদর বলেন, শিক্ষকেরা আমার কাজের অংশীদার। তারা যদি না চান আমি এখানে থাকব না।আজই উধ্বর্তন কর্তৃপক্ষ সাথে কথা বলে কথা বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান আমার চাকুরির শেষ সময় চেয়েছিলাম এখানে থাকতে। কিন্তু যাদের সঙ্গে কাজ করতে হবে, তারা যদি আমাকে না চান তাহলে আমি সেচ্ছায় চলে যাচ্ছি।

এদিকে আজিমুল কদর সেচ্ছায় চলে যাওয়ার ঘোষণা এবং বদলি সরকারি আদেশ শিক্ষক সমাজে স্বস্তি ফিরে এসেছে।

ফটিকছড়ি উপজেলা শিক্ষক নেতৃ রহিমা বেগম বলেন, আমরা কোন কর্মকর্তার বিরুদ্ধে নই।কিন্তু শিক্ষা কর্মকর্তাকে আস্তা জায়গায় রাখতে হলে বির্তকিত ব্যক্তিদের দায়িত্বে না রাখায় ভালো। তার সেচ্ছায় চলে যাওয়া শিক্ষক সমাজে স্বস্তি ফিরিয়ে এসেছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, যেহেতু শিক্ষকদের সাথে সমন্বয় করে তার কাজ করতে হয়,তাই তোপের মুখে থেকে কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁর অন্যত্র বদলি যুক্তিসংগত সিদ্ধান্ত।

উল্লেখ্য যে ২০১৯ সালে পাইন্দং বেড়াজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তসলিমা আকতারের কাজ থেকে বদলির বিনিময়ে ঘুষ গ্রহণের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হাতেনাতে গ্রেপ্তার হন শিক্ষা কর্মকর্তা মোঃ আজিমুল কদর। তদন্তের শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেওয়া হয়। বিচারের শেষে গত অক্টোবরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে তাকে ২বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন।

সাজাপ্রাপ্ত ঐ কর্মকর্তাকে পূণরায় ফটিকছড়িতে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে সমালোচনার ঝড় উঠছিল। পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাকে ফটিকছড়ি থেকে সরিয়ে নেত্রকোণা খালিয়াজুড়িতে বদলি করে।