নুরুল আবছার নূরী
চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক জেলা ম্যজিস্ট্রেট হিসাবে যোগদান করেছেন মোঃ জাহিদুল ইসলাম।
তিনি ইতিপূর্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁকে চট্টগ্রাম জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছেন।
১৩ নভেম্বর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বারিত এক প্রঞ্জাপনে এই পদায়ন করা হয়।
তিনি মোঃ সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছে। মোঃ সাইফুল ইসলাম গত ২১ অক্টোবর মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেছিলেন। তিনি ফরিদা খানমের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
তিনি ২০০৬ সালে ২৫ তম বিসিএস ক্যাডারের পরীক্ষায় উত্তির্ন হয়ে সহকারী কমিশনার হিসাবে লালমনিরহাট জেলায় যোগদেন মোঃ জাহদুল ইসলাম। পরবর্তী তিনি গাইবান্ধা পলাশবাড়ি ও মৌলভীবাজার সদর উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসাবে দায়িত্ব পালন করেন। পরে মৌলভীবাজার কমলগঞ্জ ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। পরে রাজবাড়ী ও নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। এবার তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট হিসাবে মোঃ জাহিদুল ইসলাম যোগদান করবেন।

