ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প: চিকিৎসা নিলেন দুই শতাধিক মানুষ

admin
নভেম্বর ১৮, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া শহরের সাতমাথা এলাকায় দিনভর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়-Roots। গত সোমবার সকাল ৮টা থেকে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসা সুবিধা গ্রহণ করেন।
ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ পরিমাপ, সাধারণ স্বাস্থ্যপরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সিহাব মিঞা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার মো. তহমিদুর রহমান তানিন। মেডিকেল ক্যাম্পটি সুষ্ঠুভাবে পরিচালনায় তদারকির দায়িত্বে ছিলেন শিকড়-Roots এর সদস্য মুয়াজ, জুবায়ের, সুভো, সানি, বাপ্পি, বাইজিদ, মাসুদ, অন্তর, সৌরভ, ওলি, মুন্না ও হ্রদয়সহ আরও অনেকে। সংগঠনের সদস্যরা জানান, স্বাস্থ্যসেবার সুযোগবঞ্চিত মানুষের জন্য নিয়মিতভাবেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। দিনব্যাপী ক্যাম্প শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। এ ধরনের মানবিক উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন শিকড়-Roots এর স্বেচ্ছাসেবীরা।