নুরুল আবছার নূরী
চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন মোঃ জাহিদুল ইসলাম।
১৮ নভেম্বর মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ কালে তিনি বলেন চট্টগ্রাম জেলাকে একটি জনবান্ধন ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি সুশাসন প্রতিষ্ঠায় চট্টগ্রামের সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করেন। এছাড়াও জেলার স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি রাজবাড়ী ও নারায়ণগঞ্জে ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।

