নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর পদোন্নতির বিদায়ী অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার আহবায়ক কমিটির আহবায়ক মুহাম্মদ আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড আহবায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ বদিউল আলম, চট্টগ্রাম জেলা আহবায়ক মুহাম্মদ মুহাম্মদ ফজল বারিক,সদস্য সচিব মুহাম্মদ কাজী মোঃ মাহাবুব আলম, উপজেলার সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ জাগীর হোসেনে প্রমুখ।
বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন,আমি আপনাদের সন্তান। আপনারা আমাকে পিতার মত স্নেহ ভালোবাসা দিয়ে কাজ করার জন্য সহযোগিতা করেছেন আপনাদের এবং ফটিকছড়ি বাসীদের কথা আজীবন মনে রাখব।আমি পিতার স্নেহ থেকে বঞ্চিত ছিলাম তা আপনাদের থেকে পেয়েছি। এই সময় মোজাম্মেল আবেগ আপলোত হয়ে চোখের জল মুছতে দেখা যায় এবং মুক্তিযোদ্ধার চোখে জল আসে। আপনারাই জাতির শ্রেষ্ঠ ও গর্বিত সন্তান আপনাদের নিকট অনেক কিছু শিখছি। আপনারা আমার জন্য, পরিবারের জন্য দোয়া করিবেন। জীবন চলার পথে ধৈর্য্য ধারণ করে সামনে এগিয়ে যেতে পারি এই দোয়া চাই।

