ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল

admin
ডিসেম্বর ২, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি (দিনাজপুর):

দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) আসর নামাজের পর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় কোরআন খতম ও বাচ্চাদের খাবার বিতরণ করা হয়।

দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ফয়সাল।

যুবদলের আহ্বায়ক এ.কে.এম মাসুদুল ইসলাম ও সদস্য সচিব মো. রেজাউর রহমান রেজা’র উদ্যোগে অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম আখতার শামীম, মো. মিজানুর রহমান সাজু, মো. গোলাম মুর্শেদ খান রাজন, মো. আব্দুল্লাহ আল মুরাদ মুন্না, জাকারিয়া হাই বাঁধন, দিনাজপুর জেলা যুবদলের সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।