ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির মনোনয়ন পেলেন শেখ মজিবুর রহমান ইকবাল

admin
ডিসেম্বর ৫, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জ -৫ নিকলী বাজিতপুর আসনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির মনোনয়ন পেলেন শেখ মজিবুর রহমান ইকবাল, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে কিশোরগঞ্জ এক এবং পাঁচ আসনে গত ৫ ডিসেম্বর ২০২৫ং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেন তার মধ্যে কিশোরগঞ্জ এক এবং পাঁচ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ও তালিকা তৈরি করা হয় যার মধ্যে কিশোরগঞ্জ পাঁচ আসনে শেখ মজিবুর রহমান ইকবালের নাম রয়েছে, খবরটি পাওয়ার পরপরই দলের নেতাকর্মীদের মন আনন্দে ভরে উঠেছে, তাছাড়া এলাকার জনগণ বলেছে অবশেষে সকল জল্পনা কল্পনা বাধা বিপত্তির অবসান ঘটিয়ে যোগ্য প্রার্থীর হাতে তুলে দিয়েছে মনোনয়ন,শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের বাসিন্দা,মনোনয়নের বিষয়ে মুঠোফোনে শেখ মজিবুর রহমান ইকবাল এই প্রতিবেদক কে জানান,প্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চাই দেশবাসীর কাছে, সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপি যেহেতু আমাকে মনোনয়ন দিয়েছে আমি চাই নিকলী বাজিতপুরের সকল নেতাকর্মীরা একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভোটারের নিকট ভোট ভিক্ষা করে দলকে জিতাতে,আমি সারাজীবন জনগণের কল্যাণে মানব সেবা করে আসছি যতদিন বেঁচে থাকবো ততদিন এই সেবা চালিয়ে যাবো জনগণের দোয়া মথায় নিয়ে, জনগণই সকল ক্ষমতার উৎস আমিও আমার কর্মী সমর্থকদের বলছি জনগণের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে  ভোট ভিক্ষা চাইতে, আমি নিকলী বাজিতপুর তথা সকলের নিকট দোয়া প্রার্থী।।।।।।

জয়দেব আচার্য্য নিকলী প্রতিনিধি
০১৭১০৭৫৫১২০//০৫,১২,২০২৫ইং