ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোট নিয়ে শঙ্কা নয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ধর্ম উপদেষ্টা (ফটিকছড়িতে)

admin
ডিসেম্বর ৫, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সব দলের অংশগ্রহণে আসন্ন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে – এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই। তিনি বলেন, যত দ্রুত নির্বাচন সম্পন্ন হবে, দেশের জন্য ততই কল্যাণ বয়ে আনবে। আমরা আশা করি সব রাজনৈতিক দলের উপস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের দেওয়া রায়ের ভিত্তিতেই তাদের দায়িত্ব হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচন আয়োজন স্থগিতের দাবিতে করা হাইকোর্ট রিট প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, রিট করার সাংবিধানিক অধিকার সবার আছে; এ বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে তিনি নিশ্চিত করে বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ নির্বাচন কমিশন ইতোমধ্যেই ফেব্রুয়ারির প্রথমদিকে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এসময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ, নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী, আল-মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির উপস্থিত ছিলেন।