নুরুল আবছার নূরী
ফটিকছড়ি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন মোঃ সেলিম।
গতকাল ৭ডিসেম্বর রবিবার দিবাগত রাত ১২ টার সময় ফটিকছড়ি থানায় এসে পৌছলে তাঁকে ফুল দিয়ে বরণ করেনেন কর্মকর্তা (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। ইতিপূর্বে তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলা, তিনি ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকার মহানগরে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পটপরিবর্তন পর তিনি কুমিল্লা মহানগর সদর দক্ষিণে মাত্র ৬ মাস দায়িত্ব পালন করেন পরে সেখান থেকে বদল হয়ে ফটিকছড়ি থানায় যোগদান করেছেন।

