ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

admin
ডিসেম্বর ৯, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি :

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গাছুয়া খালের দক্ষিণ মাথায় গেটসংলগ্ন নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
তথ্য সুত্রে জানা গেছে, স্থানীয়রা বৃহস্পতিবার ১৬ অক্টোবর এর সকাল ৯টার দিকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এদিকে এলাকাবাসীর ধারণা, ঘের সংক্রান্ত কোনো
বিরোধের জেরে এমন ঘটনার সূত্রপাত হতে পারে। তবে পুলিশ প্রাথমিক ভাবে বিষয়টি তদন্ত করছে।
নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর সবুর জানান, মৃত্যু ব্যক্তির শরীরের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন
উদ্ধার করা হয়েছে।
ফোনটির সিম খুলে দেখা যায় ‘ভাইয়া’ নামে একটি নাম্বার সেভ করা ছিল। ওই নাম্বারে যোগাযোগ করলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, মৃত ব্যক্তি খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং তিনি ২-৩ দিন ধরে নিখোঁজ ছিলেন।
পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মৃতদেহটি নিখোঁজ সেই ব্যক্তির হতে পারে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশের পক্ষ থেকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল ।
বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।