ফয়সাল : সাভার প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান সুরুজ । এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিকে বাংলাদেশের জাতীয় পুনর্গঠনের রূপরেখা হিসেবে বর্ণনা করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের মাঝে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।“তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হচ্ছে একটি ন্যায্য, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্র গঠনের নীলনকশা। দেশের জনগণ আজ পরিবর্তন চায়, মুক্তচিন্তার গণতান্ত্রিক বাংলাদেশ চায়।তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট রূপরেখা। আমরা চাই সাধারণ মানুষ এর বার্তা জানুক, বুঝুক এবং দেশের ভবিষ্যৎ গঠনে অংশগ্রহণ করুক।’ সেই পরিবর্তনের অগ্রযাত্রায় আমরা সর্বদা জনগণের পাশে আছি। জনগণের কাছে ৩১ দফার বার্তা আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন, “এই কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে পারলেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের মূল লক্ষ্য।” এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

