মোঃ আমির হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বাসীসহ মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবির মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন।
২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত এক শুভেচ্ছা বার্তায় হাজী আশরাফ উদ্দিন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালি জাতি অর্জন করে তার কাঙ্ক্ষিত মুক্তি যোদ্ধাদের বীরত্ব স্বাধীনতা। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন সাহস, ত্যাগ ও বীরত্বের বিনিময়েই আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, আমি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ ও সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
হাজী আশরাফ উদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজ গঠনে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও ইভটিজিংমুক্ত একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তুলতে সামাজিক সচেতনতা ও আন্দোলন জোরদার করা জরুরি। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুপরিচিত ও সুনাম রয়েছে। ইতিমধ্যে পুরো মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে এবং মসজিদে ও পাড়ায় মহল্লায় গ্রামে গিয়ে সুন্দর একটি ইউনিয়ন পরিষদ গঠন করা প্রত্যয় ব্যক্ত করে যাচ্ছেন। সুশিক্ষা, স্বাস্থ্য বাসস্থান নিরাপদ আশ্রয়ে বসবাস ও আধুনিক পরিষদ গড়তে আশাবাদী এবং সকলের সহযোগিতা চান গৌরব ময় মহান বিজয় অর্জনের মাসে।

