ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

admin
জানুয়ারি ১৬, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পাংশা সরকারি জর্জ হাইস্কুল প্রাঙ্গণে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডা. মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ হারুন অর রশীদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ  চাঁদ আলী খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, ড্যাবের নেতা ডা. মোঃ নুরুনবী ইসলাম নয়ন, ডা. ইকরামুল ইসলাম সৌরভ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা. মোঃ নুরুল ইসলাম, ডা. দেলোয়ার হুসাইন, ডা. ফজলে রাব্বি, ডা. মোহাম্মদ কুতুব আহমেদ, ডা. খন্দকার শোয়েব হোসেন, ডা. নুসরাত জাহান চাঁদনী, ডা. শাকিল মাহমুদ, ডা. রুতাবা রহমান লিমা, ডা. মোঃ নাজমুল হুদা চিকিৎসা সেবা প্রদান করেন।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে কয়েক শত অসহায়, দুস্থ্য ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষুধ প্রদান করা হয়।

এছাড়াও পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক সামসুল আলম সোহরাফ, পাংশা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বসয়ের রোগীদের ভীড় লক্ষ্য করা যায়। এ ক্যাম্পের মাধ্যমে ফ্রী টেষ্ট ও প্রয়োজনীয় ঔষধ ফ্রী দেওয়া হয়।