ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

admin
জানুয়ারি ২২, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযুদ্ধা

এডভোকেট ফজলুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এডভোকেট ফজলুর রহমানের
ব্যক্তিগত সহকারী এনামুল হক
জানান, বৃহস্পতিবার বিকেলে ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাবার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শরীরে জ্বর এসে যায় এবং বমি করেন।পরে তাকে ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার বাহার উদ্দিন ভূঁইয়া জানান, তার জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। এছাড়া শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। তার অক্সিজেনের মাত্রা ৯৯ থেকে ১০০ শতাংশ সেচুরেশনের মধ্যে রয়েছে ৯৩ শতাংশ।
তিনি আশঙ্কামুক্ত কিনা, এমন প্রশ্নের জবাবে ডাক্তার বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, সেটা এখনই বলা যাচ্ছেনা। পরীক্ষা নিরীক্ষা চলছে