ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

admin
জানুয়ারি ২৮, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাচান আল মামুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ছোট মেরু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন-এর নির্দেশনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারীরা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ হিসেবে আমরা সহজে এমন চিকিৎসা সুবিধা পাই না। ভবিষ্যতেও সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে—এই প্রত্যাশা করি।”
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ শায়খউদ্দীন সাকলাইন। তিনি বলেন,
“মেডিকেল ক্যাম্পে আমরা বিভিন্ন ধরনের রোগী পাচ্ছি। এর মধ্যে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপজনিত রোগীর সংখ্যা বেশি। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সবাইকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সেনাবাহিনীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক ও জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।