নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি চট্টগ্রাম -২ফটিকছড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২৭৯,চট্টগ্রাম -২ ফটিকছড়ি উপজেলা ১৪০ টি কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলে ও বাকি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলে। কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে ভোট গ্রহণ চলে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্হাপন করা ছিল। সকাল বেলায় মহিলা ভোটার উপস্থিত ছিল চোখে পড়ার মত। বিভিন্ন কেন্দ্রে ৩০-৫০% ভোট কাস্ট হয়।নিয়ম অনুযায়ী ৫ টা থেকে ভোট গননা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম রাত সাড়ে বারটার দিকে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বি এন পির) মনোনীত প্রার্থী (ধানের শীর্ষ) সরোয়ার আলমগীর পেয়েছেন ১লক্ষ ৩৮ হাজার,৫শ’৪৫টি। তার নিকতম প্রতিদন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামি, (দাঁড়িপাল্লা) অধ্যক্ষ নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার,১শ’৬০টি। ব্যবধান ৭৬হাজার ৩শ’৮৫। ফটিকছড়িতে বিজয়ী হাসি হাসলেন আলহাজ্ব সরোয়ার আলমগীর ।

