ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে পাঁচটিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র বিজয়ী

admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে ৫টিতে বিএনপি এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী…..

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর):
বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলাম ১৮১টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী হেদায়েতুল্লাহ হাদী পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট।

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া ও কটিয়াদী): বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন ১৭০টি কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল): বিএনপির ড. এম ওসমান ফারুক ১৫১টি কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম): বিএনপির অ্যাডভোকেট
ফজলুর রহমান ১৫০টি কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট।

‌কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর): হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল ১১৯টি কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ৭৯ হাজার ২১০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৮ ভোট। এ ছাড়া জামায়াতের অধ্যাপক রমজান আলী পেয়েছেন ৪৪ হাজার ১৩৬ ভোট।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর): বিএনপির মো. শরীফুল আলম ১৪২টি কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিশের আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম জানান, বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে বিএনপি ৫টি এবং স্বতন্ত্র প্রার্থী ১টি আসনে জয়ী হয়েছেন। গণভোট, পোস্টাল ব্যালট গণনা এবং সব কেন্দ্রের ফলাফল একত্রে সংগ্রহের কারণে ফল ঘোষণা করতে কিছুটা সময় লেগেছে।