ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১৯৪ গাজীপুর-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী বিএনপির মুজিবুর রহমান

admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাহাবুব হাসান

স্টাফ রিপোর্টার।

১৯৪ গাজীপুর-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী বিএনপির মুজিবুর রহমান
১৯৪ গাজীপুর-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান ৫৯ হাজার ৯১২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকেন।
নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং ধাপে ধাপে ফলাফল প্রকাশ করা হয়।
চূড়ান্ত ফলাফলে মেয়র মুজিবুর রহমান বিপুল ভোটে জয়লাভ করেন। ফলাফল ঘোষণার পর তার সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও উল্লাস করেন।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় মেয়র মুজিবুর রহমান বলেন, কালিয়াকৈর, কাশিমপুর, কোনাবাড়ী, বাসন,মহানগর,থানা ও ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের,
নেতাকর্মী ও ভোটারদের পরিশ্রমের ফসল “এই বিজয় গাজীপুর-১ আসনের সর্বস্তরের জনগণের বিজয়। দীর্ঘদিনের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিফলন আজকের এই ফলাফল। আমি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।” তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান