ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে ৪ টি আসনের মধ্যে জামায়াত ৩টিতে এবং বিএনপি ১টিতে বিজয়ী হয়েছে

admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৩.০২.২০২৬
ঝিনাইদহে ৪ টি সংসদীয় আসনের ৩ টিতে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এবং ১ টি তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এদিন রাতেই আসন ৪টির বেসরকারি ফলাফল ঘোষণা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।

বিজয়ীরা হলেন ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আবু তালিব।

আসন ৪টিতে পোস্টাল ব্যালটসহ মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন, ভোটকেন্দ্র ৫৯২টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২ লাখ ৬ হাজার ১২৭ জন। এর মধ্যে বাতিল হয়েছে ২১ হাজার ৩টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ৬২৪টি। ৭৫.৫২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সংসদীয় আসন-৮১ (ঝিনাইদহ-১ শৈলকুপা) আসনে পোস্টাল ব্যালটসহ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন, ভোটকেন্দ্র ১১৮টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৩৭ হাজার ২১২ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৮৮৮টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৩২৪টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭২.৯৩ শতাংশ। আসনটিতে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৫৫ ভোট।

সংসদীয় আসন-৮২ (ঝিনাইদহ-২ সদর ও হরিণাকুন্ডু) আসনে পোস্টাল ব্যালটসহ মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৬৩৮ জন, ভোটকেন্দ্র ১৮৬টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৮৯ হাজার ৯৮৩ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৬ হাজার ৬৮৩ ভোট, বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৩০০টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৬.৯৭ শতাংশ। আসনটিতে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৯৯ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলী আজম মো. আবু বকর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আব্দুল মজিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৭২ ভোট।

সংসদীয় আসন-৮৩ (ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে পোস্টাল ব্যালটসহ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ১৫ জন, ভোটকেন্দ্র ১৬৭টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৩৫ হাজার ৫০০ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৫ হাজার ৬১৪টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৮৮৬। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৭.৮৪ শতাংশ। আসনটিতে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮২১টি ভোট।

সংসদীয় আসন-৮৪ (ঝিনাইদহ-৪ কালিগঞ্জ ও আংশিক সদর) আসনে পোস্টাল ব্যালটসহ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৪৬২ জন, ভোটকেন্দ্র ১২১টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৪৭ হাজার ৯৩২ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৩ হাজার ৮১৮টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ১১৪টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৪.৩৫ শতাংশ। আসনটিতে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫ হাজার ৯৯৯টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আবু তালিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম ফিরোজ কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ২২৪ ভোট।