ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরেছেন ঝিনাইদহ -৪ আসনের বিএনপির প্রার্থী রাশেদ খান

admin
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৩.০২.২০২৬
ঝিনাইদহ -৪ আসনে বিএনপি’র প্রার্থীর রাশেদ খান তার প্রতিদ্বন্দি দুই প্রার্থী জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী থেকে আসা কমভোট পেয়ে হেরেছেন।
গণঅধিকার পরিষদ থেকে আসা রাশেদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছেন ৫৬ হাজার ২২৪টি। এই আসনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের আবু তালিব। পোস্টাল ভোটসহ তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৫ হাজার ৯৯৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট।

নির্বাচনে পরাজয়ের পর আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝিনাইদহ-৪ আসনের নাগরিকদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট দেন রাশেদ খান। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আপনাদের অফুরন্ত ভালবাসা পেয়ে আমি মুগ্ধ।’